মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

দেশে নারী নির্যাতন, হত্যা, ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে; মাওলানা মোহাম্মদ ইসহাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার ও কার্যকর সংসদ না থাকায় নারী নির্যাতন হত্যা, ধর্ষণ আজ মহামারী আকার ধারণ করেছে। ঘরে-বাইরে কোথায়ও আজ মানুষের নিরাপত্তা নেই। অনৈতিকতার সয়লাব চলছে সর্বত্র। ঘুষ, দুর্নিতী আর সরকারী দলের লোকদের বেপরোয়া জুলুম নির্যাতনে সাধারণ মানুষ চরমভাবে আতংকিত। এ অবস্থা উত্তরণে ‘অকার্যকর’ জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার কায়েম করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক এসব কথা বলেন।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে মাওলানা সৈয়দ মুজিবর রহমান, অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান, যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল হালিম, এডভোকেট মো: মিজানুর রহমান, মাওলানা নোমান মাযহারী, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা তোফাজ্জল হোসনে, মাওলানা আজিজুল হক প্রমুখ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ