বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পাঠ্যপুস্তক থেকে মোগল ইতিহাস ছেঁটে ফেললো বিজেপি সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মোগল সম্রাটদের ইতিহাস অপ্রাসঙ্গিক বলে পাঠ্য বই থেকে তা বাদ দেয়ার উদ্যোগ নিয়েছে ভারতের মহারাষ্ট্র প্রদেশের বিজেপি সরকার।  মোগল সাম্রাজ্য আর ইউরোপিয় ইতিহাস এখন অপ্রাসঙ্গিক, এই দাবিতে সপ্তম এবং নবম শ্রেণির ইতিহাস বই থেকে এসব বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র শিক্ষা দফতর।

মোগল ও ইউরোপীয়দের ইতিহাসের পরিবর্তে আরও বেশি মারাঠা সাম্রাজ্য এবং শিবাজির ইতিহাস পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সরকারের দাবী শিক্ষক ও বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
পাঠ্য বই সংশোধনী কমিটির প্রধান সদানন্দ মোরে জানিয়েছেন, পাঠ্যসূচিকে আরও বেশি করে মহারাষ্ট্র কেন্দ্রিক করার প্রচেষ্টা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা মহারাষ্ট্রের বাসিন্দা। নিজেদের রাজ্যের ইতিহাস ভালো করে জানা প্রয়োজন। তাই পাঠ্যবইয়ে বদল কোনও ভুল সিদ্ধান্ত নয়।’

 

তিনি আরও জানান, সপ্তম শ্রেণির নতুন পাঠ্যসূচিতে মধ্যযুগীয় ভারতে মোগল সম্রাট আওরঙ্গজেবের বিরুদ্ধে মারাঠা প্রধান শিবাজির ২৭ বছরের লড়াই উল্লেখ থাকবে।

নবম শ্রেণির ইতিহাসে ১৯৬০ থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতীয় রাজনীতির দীর্ঘ ইতিহাসের বিস্তারিত বর্ণনা থাকবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ