মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

১৬ আগস্ট থেকে গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের চলমান সংলাপে ১৬ ও ১৭ আগস্ট অংশ নেবেন গণমাধ্যমের প্রতিনিধিরা।

রোববার দুপুরে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালউদ্দিন আহমদ।

তিনি জানান, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের মধ্য থেকে মোট ৬০ জনকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে।

অন্যদিকে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হবে চলতি মাসের শেষ সপ্তাহ থেকে। এসময় ছয়টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। ঈদের পর ১০ সেপ্টেম্বর থেকে বাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক চলবে।

এর আগে ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করেছিল ইসি। ৫৯ জনকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ৩৪ জন প্রতিনিধি তাতে অংশ নেন। ওই সংলাপে দুটি প্রস্তাব রাখা হয়। সেগুলো হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘না’ ভোট রাখা এবং সেনাবাহিনী মোতায়েন। আর এ ব্যাপারে সুশীল সমাজের বেশিরভাগ প্রতিনিধি একমত হন বলে সাংবাদিকদের জানান সুশীল সমাজের প্রতিনিধি দেবপ্রিয় ভট্টাচার্য ও আসিফ নজরুল।

নির্বাচনে না ভোট ও সেনা মোতায়েনের পরামর্শ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ