মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

আ. লীগ হারলে তার কারণ হবে ছাত্রলীগ; জাফর ইকবাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ডে সম্প্রতি বেজায় চটেছেন। এমনকি আগামী নির্বাচনে আওয়ামী লীগ হারলে তার কারণ হিসেবে তিনি ছাত্রলীগকে দায়ী করে মন্তব্য করেছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

শনিবার বিকেলে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘রিং আইডি সিএসই কার্নিভাল’র সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, 'আগামী নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলে তার কারণ হবে তাদের এই ছাত্র সংগঠন। '

অনুষ্ঠানে উপস্থিত ছাত্রলীগ নেতাদের উদ্দেশে জাফর ইকবাল বলেন, শেখ হাসিনা অনেক কাজ করেছেন দেশের জন্য। সে কারণে আগামী নির্বাচনে তার জিতে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে যদি আওয়ামী লীগ ইলেকশনে হারে, তাহলে তোমাদের মতো ছাত্রলীগের কিছু উশৃঙ্খল ছেলে-মেয়ের কারণেই হারবে।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজিত সিএসই কার্নিভালের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠান চলাকালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা জোরে স্লোগান দিয়ে মিলনায়তনে ঢুকলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে রুহুল আমিনকে উদ্দেশ্য করে জাফর ইকবাল বলেন, এখানে আমরা যারা আছি সবাই তোমাদের শিক্ষক। আমাদের প্রতি তোমাদের সম্মান দেখানো উচিত। তুমি তোমার দলবল নিয়ে প্রোগ্রামের মধ্যে ঢুকে পড়লে, এটা ঠিক নয়।

এ বিষয়ে রুহুল আমিন বলেন, আমার কর্মীরা স্লোগান দেওয়া শুরু করলে আমি তাদের স্লোগান বন্ধ করতে বলি। স্যার আমাকে উপদেশ দিয়েছেন।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ