মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

আলেম প্রতিনিধি ছাড়া পাঠ্যসূচি কমিটির কোন সিদ্ধান্ত মানা হবে না: মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বহু আন্দোলন সংগ্রামের পর হিন্দুত্ব ও নাস্তিক্যবাদ সম্বলিত সিলেবাস সংশোধিত হওয়ায় নাস্তিক শ্রেণীর গাত্রদাহ শুরু হয়। তাই তারা আরম্ভ করেছে নতুন চক্রান্ত। বাদ দেয়া আপত্তিকর বিষয়গুলো পাঠ্যপুস্তকে পুনরায় অন্তর্ভূক্ত করতে তারা মরিয়া হয়ে উঠে।

সর্বশেষ প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন পাঠ্যসূচি কমিটিতে দু’জন বিজ্ঞ আলেম প্রতিনিধি রাখতে। কিন্তু তাঁর এ নির্দেশ অমান্য করে নাস্তিক ও বামদের কমিটিতে কোন আলেম প্রতিনিধি রাখা হয় নি। আলেম প্রতিনিধিহীন এ কমিটি নানা ষড়যন্ত্রের আভাস দিচ্ছে।

আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আলেম প্রতিনিধি ছাড়া পাঠ্যসূচি কমিটির কোন সিদ্ধান্ত মানা হবে না।

গতকাল এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আলেম সমাজ এবং ধর্মপ্রাণ মুসলমানদের ফাঁকি দিয়ে পাঠ্যসূচিতে ইসলামী ভাবধারা বিরোধী কোন গল্প, কবিতা ও রচনা যুক্ত করার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে।

এ সময় তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ