মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

বিএনপিই হিটলারের প্রেতাত্মা : কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘বিএনপি হিটলারের প্রেতাত্মা।’ মঙ্গলবার সন্ধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটি মিলনায়তনে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের শোকদিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীতে একটি সভায় বলেন, আওয়ামী লীগ হিটলারের নীতি অনুসরণ করছে।

এ মন্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন,‘আজকে বিএনপির মহাসচিব বলেছেন, আওয়ামী লীগ নাকি হিটলার, আওয়ামী লীগ নাকি হিটলারকে অনুসরণ করে? ফখরুল সাহেব গলা উঁচু করে বড় বড় কথা বলে গেলেন। শরৎচন্দ্র বাবুরি একটি উপন্যাসে পড়েছি ‘মানুষের শক্তি যত কমে আসে তার মুখে বিষ তত বেশি হয়’। যতই শক্তি কমে আসছে, যতই তারা সংকুচিত হচ্ছে ততই তাদের (বিএনপির) মুখে বিষ বাড়ছে।

হিটলারের ইহুদী হত্যার কথা স্বরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল ইসলামের উদ্দেশে কাদের বলেন, মহাসচিব সাহেব হিটলার আমাদের বলেন, ৫বছরে আমাদের ২১ হাজার নেতাকর্মী হত্যা করেছেন, এটা কি ইহুদী হত্যার চেয়ে কম ভয়ঙ্কর। আপনারাই তো হিটলার। এদেশে বিএনপি হচ্ছে হিটলারের প্রেতাত্মা। তারা হিটলারের চেয়েও খারাপ।

আওয়ামী লীগের চেয়ে শেখ হাসিনার প্রতি বিএনপির ভয় বেশি জানিয়ে কাদের বলেন, তারা (বিএনপি) আওয়ামী লীগের চেয়ে শেখ হাসিনাকে বেশি ভয় পায়। ফখরুল সাহেব বার বার কেন ভুল করেন। নির্বাচন হবে ইলেকশন কমিশনের অধীনে। বিশ্বের অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবেই হবে। আমরা কি ব্যত্যয় ঘটাবো।

কেক কাটা বন্ধ করুন সংলাপের পরিবেশ সৃষ্টি হবে ১৫ আগস্টে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার কেক কাটার সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, জাতির পিতার হত্যা দিবসে যারা ভুয়া জন্মদিবসের কেক কাটেন, তাদের সঙ্গে আমরা কিভাবে আলোচনায় বসবো?

দুই দলের শীর্ষ নেতাদের সংলাপের বিষয়ে বলে আসা সুশীল সমাজের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, দুই নেত্রী একত্রে বসেন না কেন, বসলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। যারা এসব কথা বলেন, তারা বোকার স্বর্গে বাস করেন। যেই নেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন, যেই দলের নেতা বঙ্গবন্ধু হত্যাকারীদের পুনর্বাসিত করেছে সেই দলের নেতার সঙ্গে কিভাবে বসি? আপনারাই বলেন?

বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বাহালুল মজনু চুন্নুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও অংশ নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিস সিদ্দিক, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ