মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

তুফানের সহযোগীদের কঠিন শাস্তি দিতে হবে; রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বগুড়ায় ধর্ষণের ঘটনায় জড়িতদের কঠিন শাস্তি দিতে হবে, সরকারের ছত্রছায়ায় আওয়ামী সন্ত্রাসীরা যখন যা ইচ্ছা, তাই করছে বলে মন্তব্য করেনবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।

তিনি বলেন. কতো বড় জঘন্য ঘটনা, মেয়েকে ধর্ষণের পরে তার মাকেও নির্যাতন করা হয়। বগুড়ায় ধর্ষণের ঘটনা জড়িত তুফানসহ সবাইকে কঠিন শাস্তি দিতে হবে। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, তুফান আ. লীগের বিদায়ের আরো এক ধাপ সাইরেন বাজিয়ে দিলো। এতে এটাই প্রমাণিত হয় যে, সরকারের নির্দেশেই তারা এসব জঘন্য কাজ করে বেড়ায়।  রিজভী বলেন, এ সরকার কখনো জনগণের ভালো চায় না। যদি চাইতো, তাহলে নিরপেক্ষ একটি নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার দিতো। কিন্তু জনগণের অধিকারও তারা আজ কেড়ে নিয়েছে।

মানববন্ধনে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফেরোজা আব্বাস, সিনিয়র সহ-সভাপতি নুরজাহান ইয়াসমিন, সহ-সভাপতি জেবা খান, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

-এজেড 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ