মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

ছাগলের মৃত্যুর খবর শেয়ার করা সাংবাদিকের জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিন পেলেন প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগল মারা যাওয়ার খবর ফেসবুকে শেয়ার সাংবাদিক আবদুল লতিফ। গতকাল তাকে ৫৭ ধারার মামলায় গ্রেফতার করা হয়েছিল।

বুধবার খুলনার সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালত-২ এর বিচারক নুসরাত জাবিন আদালত লতিফকে এ জামিন দেন।

১০ হাজার টাকার বন্ডের মাধ্যমে দেয়া এ জামিনে পুলিশের চার্জশিট প্রদানের আগ পর্যন্ত মুক্ত থাকবেন লতিফ। লতিফ খুলনার স্থানীয় দৈনিক প্রবাহ পত্রিকার ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ কর্তৃক বিতরণকৃত ছাগলের মৃত্যুর ঘটনায় প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দেন তিনি।

এ ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় লতিফের বিরুদ্ধে মামলা দায়ের করেন যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন পত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি সুব্রত ফৌজদার।

সোমবার সন্ধ্যায় মামলা হওয়ার পর মধ্য রাতেই লতিফকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের বিতরণ করা ছাগল মারা যাওয়া সংক্রান্ত খবর ছবিসহ ফেসবুকে শেয়ার দিয়ে আপত্তিকর মন্তব্য করে তার মানহানি করেছেন সাংবাদিক আবদুল লতিফ।

স্থানীয়রা জানান, গত শনিবার প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ডুমুরিয়ায় দুস্থদের মাঝে হাঁস, মুরগি ও ছাগল বিতরণ করেন।

বিতরণ করা ছাগুলগুলোর মধ্যে একটি ওই দিন রাতেই ওই এলাকার এক ব্যক্তির ঘরে মারা যায়।

বিভিন্ন পত্রিকায় এটি সংবাদ আকারে প্রকাশিত হয়। এই সংবাদ ছবিসহ ফেসবুকে শেয়ার করার অভিযোগে লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন প্রতিমন্ত্রীর অনুসারী হিসেবে পরিচিত সুব্রত ফৌজদার।

ছাগলের মৃত্যুর খবর ফেসবুকে শেয়ার করায় সাংবাদিক গ্রেপ্তার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ