মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

দ্বিতীয় মেয়াদে গ্যাসের মূল্যবৃদ্ধি অবৈধ: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তিন মাসের মধ্যে গ্যাসের দ্বিতীয় দফা মূল্য বৃদ্ধিকে অবৈধ বলেছেন উচ্চ আদালত। তবে গ্যাসের এই সিদ্ধান্ত শুধু আবাসিক গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাণিজ্যিক গ্যাসের দামের ক্ষেত্রে ১ জুন থেকে কার্যকর হওয়া দামই বহাল থাকবে।

রোববার দুপুরে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এ রায়ের ফলে আগামী আগস্ট মাস থেকে গ্যাসের দাম ১ মার্চের পর যা ছিল তাই থাকবে। তবে দ্বিতীয় দফা দাম বৃদ্ধির ফলে গত জুন ও জুলাই মাসে অতিরিক্ত যে টাকা নেয়া হয়েছে, সেটা মার্জনা করে দিয়েছে আদালত। ফলে গ্রাহকদেরকে এই টাকা আর ফেরত দিতে হবে না বলে জানিয়েছেন আদালত।

দুই দফা গ্যাসের দাম বাড়ানো নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি জারি করা রুলের শুনানি শেষ হয়। গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি ভবনে সংবাদ সম্মেলন করে এ মূল্য বৃদ্ধির ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মনোয়ার ইসলাম। এতে বলা হয়, আবাসিকে পহেলা মার্চ থেকে এক বার্নার চুলার মূল্য ৭৫০ টাকা এবং পহেলা জুন থেকে যার মূল্য হবে ৯০০ টাকা। এছাড়া পহেলা মার্চ থেকে দুই বার্নারের জন্য ৮০০ টাকা এবং পহেলা জুন থেকে ৯৫০ টাকা।

এ মূল্য বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট দায়ের করেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কনজ্যুমার কমপ্লেইন হ্যান্ডলিং ন্যাশনাল কমিটির আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ