মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

তথ্যমন্ত্রীকে প্রেসক্লাবে ঢুকতে দেবে না সাংবাদিক নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও জাতীয় প্রেসক্লাবসহ সারাদেশের প্রেসক্লাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ঢুকতে না দেয়ার ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা।

রোববার দুপুর ১টার দিকে রাজধানীতে এক সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল এ ঘোষণা দেন।

বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশ এ সমাবেশের আয়োজন করে। সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে এ সমাবেশ হয়।

এ সময় বিএফইউজে সভাপতি বলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সচিবালয় থাকবেন অসুবিধা নেই। কিন্তু তাকে প্রেসক্লাব ও ডিআরইউতে ঢুকতে দেয়া হবে না। সারাদেশের প্রেসক্লাবেও তথ্যমন্ত্রী ঢুকতে পারবেন না। সাংবাদিকদের কোনো অনুষ্ঠানে তিনি যেতে পারবেন না।

সাংবাদিকরা সচিবালয়ে বিট করবেন কিন্তু ৯ম তলায় তথ্যমন্ত্রীর কার্যালয়ে যাবেন না, তার বক্তব্য ধারণ করবেন না। কোনও বেসরকারি মিডিয়ায় তথ্যমন্ত্রীর বক্তব্য প্রচার করবে না। হাসানুল হক ইনু মশাল নিয়ে নৌকায় উঠেছেন বলেও এ সময় মন্তব্য করেন সাংবাদিক নেতা বুলবুল।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ