মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

‘আল্লামা আহমদ শফীকে নিয়ে স্বাধীন বাংলা ওলামা পরিষদের বিবৃতি বিভ্রান্তকর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী’র চিকিৎসার জন্য দিল্লী যাওয়ার পর থেকে তাঁকে নিয়ে দৈনিক ইনকিলাবসহ কয়েকটি পত্রিকায় বাস্তবতা বিবর্জিত একাধিক রিপোর্ট প্রকাশিত হওয়ায় এর প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, বলেন, আমিরে হেফাজত দীর্ঘদিন অসুস্থ। তিনি শুধুমাত্র চিকিৎসার জন্য ভারত গিয়েছেন এবং দিল্লী এপ্যোলো হাস্পাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাকে নিয়ে স্বাধীন বাংলা ওলামা পরিষদ নামের ভুঁইফোড় একটি সংগঠনের নামে উস্কানিমূলক ও বিভ্রান্তকর একটি বিবৃতি দৈনিক ইনকিলাবে আজ ৩০ জুলাই ছাপানো হয়েছে। সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়াই এরকম বানোয়াট বিবৃতি হুজুরের মানহানি করার চক্রান্ত বলে আমরা মনে করি।

তিনি বলেন, আল্লামা আহমদ শফী কোন রাজনৈতিক ব্যক্তি নন। তাকে নিয়ে রাজনৈতিক বক্তব্য দেয়ার মানে হয়না। তিনি ইসলামবিদ্বেষী নাস্তিক্যবাদী শক্তির প্রতিরোধে একজন অবিসংবাদিত সিপাহসালার।

তিনি বলেন, আল্লামা আহমদ শফী দেশের সর্বজন শ্রদ্ধেয় আধ্যাত্মিক রাহবর, একজন বুজর্গ ব্যক্তি। তিনি সারা জীবন কুরআন হাদীসের খেদমত করেছেন। তিনি আল্লাহর ওপরই আস্থা ও ভরসা রাখেন। তার নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিনই করবেন। বাংলাদেশের কোন ভুঁইফোড় সংগঠন বা অখ্যাত ব্যক্তির শন্কিত হওয়ার কোন কারণ নেই।

আলেমসমাজ এবং ধর্মপ্রাণ গণমানুষের শ্রদ্ধেয় শীর্ষ মুরুব্বীকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য বিবৃতি দেয়া থেকে বিরত থাকার জন্য আমরা সকলের প্রতি আহবান জানাচ্ছি।

দাওয়াত ও তাবলীগের কাজে রবীন্দ্র সরোবরে অনন্ত জলিল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ