মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

মসজিদে আকসাকে মুক্ত করতে মুসলিম বিশ্বকে এগিয়ে আসতে হবে: মাওলানা নেজামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসরাইলের জন্মই হয়েছে ইসলামশূন্য বিশ্ব গড়ার জন্য। তিনি ইসরাইলি দখলদারদের হাত থেকে মসজিদে আকসাকে মুক্ত করতে মুসলিম বিশ্বের নেতাদের সোচ্চার হয়ে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ।

গতকাল বাদ জুমা মসজিদুল আকসার প্রবেশপথে নিরাপত্তা চৌকি তল্লাশি গেট বসিয়ে মসজিদে আকসাকে ঘিরে রাখা, মুসলমানদের জুমার নামাজ আদায়ে বাধা দেয়া এবং নিরীহ মুসলমানদের ওপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ইসরাইলি দখলদারদের হাত থেকে মসজিদে আকসাকে মুক্ত করার দাবিতে ইসলামী ঐক্যজোটের ঢাকা মহানগর শাখার উদ্যোগে লালবাগস্থ কার্যালয়ে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত্যব্যে এসব কথা বলেন।

মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তৃতা করেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা যুবায়ের আহমদ ও মাওলানা জসিম উদ্দীন,  যুগ্ম মহাসচিব মুফতি মো: তৈয়্যেব হোসাইন ও মাওলানা ফজলুর রহমান, মাওলানা আহলুল্লাহ ওয়াছেলমাওলানা কে এম আশরাফুল হক,   মাওলানা ফারুক আহমদ, পীরজাদা সৈয়দ মো: আহসান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রিয়াজতুল্লাহ, মাওলানা গাজী হেদায়াত উল্লাহ প্রমূখ।  

অনুষ্ঠানে নেতৃবৃন্দ অবিলম্বে মসজিদুল আকসার প্রবেশপথ খুলে দেয়ার হামলা বন্ধে ইসরাইলের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।  সভাশেষে মসজিদে আকসা উদ্ধারে মুসলমানদের তওফিক দেয়ার জন্যে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। 

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ