মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

বিএনপি পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে: মেনন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামী নির্বাচনে নিজেদের পরিণতি জেনেই বিএনপি পরিকল্পিতভাবে নির্বাচন ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

আজ শনিবার তোপখানা রোডে পার্টি কার্যালয়ে ঢাকা মহানগরী কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন।

মেনন বলেন, সংবিধান ও সাংবিধানিক প্রক্রিয়াকে উল্টে দেয়াই বিএনপির লক্ষ্য। এটা প্রতিদিনই স্পষ্ট হচ্ছে বিএনপি তার ষড়যন্ত্রের রাজনীতি থেকে এতটুকু বিরত হয়নি এবং তা বাস্তবায়নের জন্য তারা এখন থেকেই ক্ষেত্র প্রস্তুত করছে।

ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক কিশোর রায়,মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য মো. তৌহিদ প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ