সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে; আনসারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ ভাবে আমাদের প্রচেষ্টা চালাতে হবে।সকলের ঐক্যবদ্ধতা ছাড়া এই কাজ সম্ভব নয়।তাই কঠিন এই কাজের জন্য আমাদের জান ও মাল দিয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে বলে মন্তব্যকরেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা যুবায়ের আহমদ আনসারী।

তিনি আর বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস আলেম ওলামা ও দ্বীনদার দের নেতৃত্বে পরিচালিত মকবুল একটি দ্বীনি আন্দোলন।দলের কাজ কে আর বেগবান করতে সকলের প্রতি আহবান জানান।

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার উদ্যোগে গত কাল ২৮ জুলাই রাতে যুক্তরাজ্যস্থ কার্যালয় খিদমাহ একাডেমীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন ।

লন্ডন মহানগরীর সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা ছালেহ আহমদ হামিদী, মাওলানা শাহনুর মিয়া, সহ সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখার সহ সাধারন সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন,লন্ডন মহানগরীর সিনিয়র সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ,মাওলানা আরমান আলী,সাংগঠনিক সম্পাদক হাফিজ শহির উদ্দিন,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শামছুল হুদা, বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আলী,সৈয়দ আরজুল ইসলাম,টাওয়ার হ্যামলেট শাখার সহ সভাপতি মাওলানা মহিউদ্দিন খান, প্রমুখ ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ