মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

স্বৈরাচার পতনের জন্য খালেদা জিয়ার লন্ডন সফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে অপপ্রচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এই সফর স্বৈরাচার ও ফ্যাসিবাদ পতনের জন্য। তাই লন্ডনে চিকিৎসাসহ অন্যান্য কাজে সময়কে ব্যবহার করছেন খালেদা জিয়া।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন বিএনপির এই নেতা। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, ‘লন্ডন সফর হচ্ছে স্বৈরাচার পতনের জন্য, ফ্যাসিবাদকে পতনের জন্য সেই লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা এবং সময়গুলোকে তিনি ব্যবহার করতে চান। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এটা নিয়ে অপপ্রচার করার কিছু নেই। আমাদের প্রথম পছন্দ আলোচনা, দ্বিতীয় পছন্দ আন্দোলন বা সংগ্রাম যাই বলেন সেটি।’

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক, জনগণ তা ধূলিসাৎ করে দেবে বলেও মন্তব্য করেন শামসুজ্জামান দুদু।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ