মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

সরকার পরিবর্তনের সময় এসে গেছে: এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘এই সরকার পরিবর্তনের সময় এসে গেছে। দেশের মানুষ আর বর্তমান সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তারা পরিবর্তন চায়।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি আচরণের জন্য দেশ বিপদগামী হচ্ছে। তাদের ক্ষমতা থেকে হটাতে হবে। ভারত এ ক্ষেত্রে জাতীয় পার্টিকে সব ধরনের সহায়তা করবে।’

রোববার দিল্লি সফর শেষে দেশে ফিরলে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে জাতীয় পার্টির উদ্যোগে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিমানবন্দর সড়কের সামনে ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত দলের হাজার হাজার নেতাকর্মী এবং সমর্থকদের উদ্দেশে এরশাদ আরও বলেন, ‘আজকের জনসমাগম দেখে বোঝাই যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।’ তিনি বলেন, ‘আপনারা আমাকে ভোট দিন, আমি সন্ত্রাস, বিবাদমুক্ত, শান্তিপূর্ণ বাংলাদেশ উপহার দেব।’

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু।

১৯ জুলাই পাঁচ দিনের ব্যক্তিগত সফরে দিল্লি যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার বিকালে তিনি ঢাকায় ফেরেন। তার সঙ্গে গেছেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় এবং প্রেসিডিয়াম সদস্য মেজর মো. খালেদ আখতার (অব.)। সফরকালে এরশাদ আজমির শরিফে হজরত খাজা মঈনুদ্দীন চিশতির (রহ.) পবিত্র মাজার জিয়ারত করা ছাড়াও বিজেপি সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন।

মঞ্জুকে দলে আনার প্রস্তাব এরশাদের, যা বললেন মঞ্জু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ