মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

সন্তান নয়, আল আকসার মুক্তি চাই: একজন তুর্কি মা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসরায়েলি অবৈধ বসতি স্হাপনকারী ও ফিলিস্তিনিদের মাঝে সংঘর্ষের জেরে দখলদার সরকার ১৪ জুলাই নিরাপত্তা -অজুহাতে ‘আকসার’ প্রবেশ-দ্বারে মেটাল ডিটেক্টর স্হাপন করে।

এরপর থেকে অব্যাহত রয়েছে সংঘর্ষ। এ সময় মায়ের সাথে ভ্রমণে আসা এক তুর্কি তরুণী দখলদার সৈন্যদের গুলিতে আহত হয়। আহত হওয়ার পরপরই তাকে হাসপাতালে নেয়া হয়।

তরুণীর সাথে থাকা তার মা নিজ অনুভূতি প্রকাশ করেন, ‘আমি আমার মেয়েকে নিয়ে একদম চিন্তা করছি না; আমার শুধু চাওয়া ‘আকসার’ মুক্তি।

আমি চাই,আমার কন্যা ‘আকসা’র মুক্তির মাধ্যম হবে, মুসলিম জাতি জেগে উঠবে, উম্মতে মোহাম্মাদি এ অন্যায়ের প্রতিবাদ করবে।

আইন আলা তুরকিয়া থেকে মুজাহিদুল ইসলামের অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ