শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কাবুলে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ৩৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে। এতে এপর্যন্ত ৩৫ জন নিহত ও আরো ৪২ জন আহতের খবর পাওয়া গেছে। দেশটির কর্মকর্তারা একথা জানান।

নাজিব দানিশ নামের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, একটি বাসকে লক্ষ্য করে ওই গাড়িবোমা হামলা চালানো হয়। বাসটিতে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন। ডেপুটি গভর্নমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোহাকিকের বাড়ির কাছে চালানো এই ঘটনায় ৪২ জন গুরুতর আহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আফগান সরকারের এক মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নগরীর পশ্চিমে শিয়া অধ্যুষিত এলাকায় এক আত্মঘাতী হামলাকারী গাড়িবোমা হামলা চালায়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

বিশ্বজুড়ে মুসলিমদের প্রতিবাদ; পিছু হটছে ইসরায়েল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ