মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের করুন অবস্থার বর্ণনা দিলেন আদিলুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে মালয়েশিয়ার বিমানবন্দরের আটকের পর কি ধরনের আচরণ করা হয়েছে তার বর্ণনা দিয়েছেন।

তিনি বলেন, আমাকে একটি কক্ষে আটক করে রাখা হয়েছিল, যেখানে ৬০ জনের বেশি ছিলেন। এর মধ্যে অর্ধেকের বেশি বাংলাদেশি। তাদের অনেকে বেশ খারাপ অবস্থায় আছেন।

শনিবার রাজধানীর গুলশানে ‘অধিকার’ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আদিলুর রহমান খান এ কথা বলেন।

তিনি জানান, মালয়েশিয়ায় বাংলাদেশিদের আটকের পর যে ডিটেনশন সেন্টারে রাখা হয় সেগুলো বেসরকারি। সেখানে শুধু পানি বিনামূল্যে পাওয়া যায়। টাকা থাকলেই খাবার কিনে খাওয়া যায়। সেখানে অনেক বাংলাদেশি শুধু পানি খেয়ে বেঁচে আছেন।

এ বিষয়ে অধিকারের সভাপতি সি আর আবরার বলেন, “বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব বাংলাদেশির ব্যাপারে কিছু জানে কিনা বা উদ্যোগ নিয়েছে কিনা, তা জানা প্রয়োজন।”

আদিলুর রহমান জানান, বিমানবন্দরে আটক থাকার সময় কয়েকজনের সঙ্গে তার কথা হয়েছে। তাদের একজন মো. ইমরান হোসেন প্রফেশনাল ভিসা নিয়ে ছয়দিন ধরে আটকা আছেন।

আদিলুর রহমান খান আরো জানান, তাকে ফেরত পাঠানোর সময় তার সঙ্গে বাংলাদেশি এক নারীকে ফেরত পাঠানো হয়েছে। ওই নারীর স্বামী ১১ বছর ধরে মালয়েশিয়ায় কাজ করেন। তিন মাসের ভিসা নিয়ে তিনি স্বামীর কাছে যাচ্ছিলেন। কোনো কারণ না দেখিয়েই তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

আদিলুর রহমান খান বৃহস্পতিবার ভোরে মালয়েশিয়ায় যান। একটি মানবাধিকার সংগঠনের সম্মেলনে যোগ দিতে তিনি মালয়েশিয়ায় যাচ্ছিলেন। কিন্তু কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পর তাকে ওই দেশে ঢুকতে দেয়া হয়নি।

সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে জানান, মালয়েশিয়ার মানবাধিকার কমিশন বিষয়টি তদন্ত করে দেখছে। তাই এ ব্যাপারে তিনি এখন কিছু বলতে চান না।

দিনভর আটকে রেখে আদিলুরকে বাংলাদেশে ফেরত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ