মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

চিকিৎসার জন্য ভারত গেলেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: উন্নত চিকিৎসার জন্য ভারত গেলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা আহমদ শফী। শনিবার সকাল ১০ টার এক ফ্লাইটে তিনি দিল্লির পথে রওনা দেন।

গত বৃহস্পতিবারেই দিল্লি যাওয়ার কথা থাকলেও ফ্লাইট জটিলতায় বাতিল হয়ে যায়। এ দুদিন আল্লামা আহমদ শফী রাজধানী উত্তরার জামিয়া বাবুস সালামে অবস্থান করেন।

জানা যায়, ভারতের এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হবে আল্লামা আহমদ শফীকে।

আল্লামা আহমদ শফীর সঙ্গে সফরে আরও রয়েছেন, হযরতের ছেলে মাওলানা আনাস মাদানী, ব্যক্তিগত সহকারী মাওলানা শফিউল আলম, মাওলানা মাসউদ ও মাওলানা আবদুর রহমান।

এছাড়াও মাওলানা হাসান আনহারের ভারত যাওয়ার কথা থাকলে ভিসা জটিলতায় যাওয়া হচ্ছে না। তবে রবিবার যেতে পারেন বলে জানিয়েছেন আওয়ার ইসলামকে।

আল্লামা আহমদ শফির দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন মাওলানা হাসান আনহার।

সংসদে কওমি স্বীকৃতির আইন পাশের উদ্যোগ নেই: শঙ্কায় শিক্ষার্থীরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ