শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

হোয়াইট হাউসের প্রেস সচিব পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সিয়ান স্পাইসার পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একজনকে তার শীর্ষ যোগাযোগ কর্মকর্তা নিয়োগ নিয়ে বিরোধের জেরে তিনি পদত্যাগ করেন।

সম্প্রতি হোয়াইট হাউসের যোগাযোগ ও প্রচার টিমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একজন পরিচালক নিয়োগ দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হন স্পাইসার। আর সে কারণেই তিন ওই পদ ছেড়ে দেন। গত কয়েক সপ্তাহ ধরে স্পাইসার ক্যামেরার সামনে কথা বলা থেকে বিরত ছিলেন।

এক কর্মকতার বরাত দিয়ে  প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্প তার দীর্ঘদিনের সমর্থক, ওয়াল স্ট্রিটের অর্থ যোগানদাতা এন্থনি স্কারামেচিকে নতুন যোগাযোগ পরিচালক হিসাবে নিয়োগ দেওয়ায় নাখোশ হয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি স্পাইসার।

যুক্তরাষ্ট্রে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার আঁতাতের অভিযোগ নিয়ে হোয়াইট হাউজ তদন্তের ‍মুখে থাকার সময় প্রেসিডেন্টের যোগাযোগ শিবিরে এ রদবদল ঘটল।

-এজেড

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ