মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

আল আকসায় অনুর্ধ্ব ৫০ ফিলিস্তিনি প্রবেশে বাধা, রাস্তায় নামাজ আদায় করে প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নতুন নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী ইসরাইল অনুর্ধ্ব ৫০ ফিলিস্তিনিদের আল আকসা মসজিদসহ জেরুলামের ‘ওল্ড সিটি’ এলাকায় প্রবেশে বাধা দিচ্ছে। তবে সব বয়সী নারী সেখানে প্রবেশ করতে পারছে।

ফিলিস্তিনের মুসলিমগণ মনে করছে এর মাধ্যমে ইসরাইল ওল্ড সিটির পরিপূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করতে যাচ্ছে।

মুসলিম নেতাগণ ইসরাইলের এমন সিদ্ধান্তের প্রতিবাদে ওল্ড সিটির পার্শ্ববর্তী শিরিন রাদার রোডে নামাজ আদায়ের ডাক দেন এবং বিপুল সংখ্যক ফিলিস্তিনি এ ডাকে সাড়া দেন। এ সময় ইসরাইলি পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়।

ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করতে ট্রাম্প-নেতানিয়াহুর নতুন ষড়যন্ত্র ফাঁস

এর পূর্বে বৃহস্পতিবার মাগরিবের নামাজের সময় ইসরাইলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি মুসল্লিদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে ৩৬ জন আহত হয়, যাদের তিনজনের অবস্থা আশংকাজনক।

উল্লেখ্য, দুই সপ্তাহ পূর্বে ইসরাইলি পুলিশের উপর হামলা হলে আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। গত সপ্তাহে ব্যাপক সমালোচনার মুখে তা আবার খুলে দেয়া হয়।

তবে আল আকসায় নিয়োজিত নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্যদের সরিয়ে ইসরাইল অস্বীকার করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ