শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ভারতের নতুন রাষ্ট্রপতি রামনাথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিজেপি নেতা রামনাথ কোবিন্দ।বুধবার তাকে বিজয়ী ঘোষণা করে রাষ্ট্রপতি পদে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

বিরোধী দলীয় প্রার্থী মীরা কুমারকে হারিয়ে ৬৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন রামনাথ।গত সোমবার অনুষ্ঠিত ভোটে রামনাথ পেয়েছেন ২৯৩০ ভোট।অন্যদিকে মীরা পেয়েছেন ১৮৪৪ ভোট।

আগামী ২৫ জুলাই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন রামনাথ। প্রথা অনুযায়ী শপথের দিন সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে পার্লামেন্ট ভবনে যাবেন তিনি।

সেখানে সেন্ট্রাল হলে তাকে শপথবাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জগদীশ সিং খেহর।
কেআর নারায়ণের পর ভারতের দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি হতে চলেছেন ৭১ বছর বয়সী রামনাথ কোবিন্দ।
বিহারের কানপুর থেকে উঠে আসা বিজেপির এ দলিত নেতা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

রামনাথ ১৯৯৪-২০০৬ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন। ১৯৯৮-২০০২ সাল পর্যন্ত তিনি বিজেপির তফসিলি মোর্চার সর্বভারতীয় সভাপতি ছিলেন। তিনি পেশায় আইনজীবী। সুপ্রিমকোর্টে প্র্যাকটিস করতেন।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ