সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আল্লামা জুনাইদ বাবুনগরীকে বাহরাইন ডিস্কভার ইসলামের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের খ্যাতিমান হাদীস বিশারদ, লিখক ও গবেষক শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরীর মত বিদগ্ধ আলেম, বিচক্ষণ ও সুদক্ষ কর্মবীরকে দারুল উলুম হাটহাজারী মাদরাসার সহকারীপরিচালক পদে মনোয়ন দেয়ায় মজলিশে শূরাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে বাহরাইনের আন্তর্জাতিক দাওয়াতি সংস্থা ডিস্কভার ইসলামের বাংলা গ্রুপ।

সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম কওমি মাদরাসা দারুল উলুম হাটহাজারীর মজলিশে শূরা সময়ের প্রেক্ষাপটের যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে তা ইতিহাসের পাতায় যুগযুগ ধরে স্বরণীয় হয়ে থাকবে।

আল্লামা জুনাইদ বাবুনগরী সর্বমহলে পরিচিত ও গ্রণযোগ্য একজন বিদগ্ধ আলেমে দ্বীন।

জীবনের বিরাট একটি অংশ যিনি হাদীসে রাসুলের খিদমতে নিয়োজিত থাকেন। সহীহ বুখারী থেকে নিয়ে হাদীসের প্রায় বিশুদ্ধ গ্রন্থ গুলোর তিনি দরস দিয়ে আসছেন অত্যন্ত সুনামের সহিত।

দেশের শীর্ষ এ আলেমের বিরুদ্ধে আজ যারা মিডিয়ার মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত নিউজ পাবলিশ করায় সংগঠনটি তীব্র নিন্দাও জানিয়েছে।

এ দিকে বাহরাইন ডিস্কভারের দাওয়া বিভাগের প্রধান আল্লামা শায়খ আহমদ খান আল্লামা বাবুনগরীর সহকারী পরিচালক পদে আসীন হওয়ায় আন্তরিকভাবে খুশি প্রকাশ করেছেন এবং তাঁকে মুবারকবাদ জানিয়েছেন।

আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আল্লামা হারুন আযিযি নদভি‘র অভিনন্দন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ