মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ডেঙ্গু, চিকুনগুনিয়া রোধে ছাড়া হচ্ছে ২ কোটি মশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো’তে চিকুনগুনিয়া ঠেকাতে ছাড়া হচ্ছে ২কোটি মশা।এডিস মশার উৎপাত কমাতে দেশটির একটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান বিশেষ ব্যাকটেরিয়াযুক্ত ২কোটি পুরুষ মশা ছাড়বে।

এডিস মশা জিকা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভাইরাস বহন করে থাকে। তাই এডিস মশার বংশ বিস্তার রোধে বিশেষ এই কৌশল প্রয়োগ করছে প্রতিষ্ঠানটি। তবে ভেরাইলি নামক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানটি  মশা ছাড়ার কারণে ভয় পাবার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে।  খবর ব্লুমবার্গের।

মশা ছাড়ার এ উদ্যোগ মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেট-এর ভেরাইলি লাইফ সায়েন্সেস বিভাগের একটি পরিকল্পনার অংশ।

খবরে বলা হয়েছে, পুরুষ মশাগুলোর শরীরে এক প্রকার বিশেষ ব্যাকটেরিয়া যুক্ত করে দেয়া হচ্ছে। যার কারণে এরা বন্য স্ত্রী মশার সঙ্গে প্রজননের পর বংশবিস্তারে সক্ষম নয় এমন ডিম সৃষ্টি করবে। এর মাধ্যমে মশার বংশ বিস্তার কমে আসবে এবং সংক্রমণও কমে আসবে।

ভেরাইলি’র প্রধান প্রকৌশল কর্মকর্তা লিনাস আপসন বলেন, মশাগুলোর জীনগত কোনো পরিবর্তন আনা হয়নি। এগুলো ওলব্যাকিয়া নামের প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি ব্যাকটেরিয়ায় আক্রান্ত।

এই আক্রান্ত পুরুষ মশাগুলো যখন বন্য স্ত্রী মশার সঙ্গে মিলিত হবে, তারা বাচ্চা জন্মদানে অক্ষম ডিম সৃষ্টি করবে। এর ফলে সময়ের সঙ্গে মশার সংখ্যা কমে আসবে। এক্ষেত্রে বাড়তি সুবিধা হচ্ছে পুরুষ মশা মানুষকে কামড়ায় না।

ভেরাইলি তিনশ’ একরের দুটি এলাকায় প্রতি সপ্তাহে ১০ লাখ করে ২০ সপ্তাহ ধরে মশা ছাড়ার পরিকল্পনা করছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ