মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা, ধ্বস নেমেছে ছয় মাসেই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর মাত্র ছয় মাস পার করেছেন ডোনাল্ড ট্রাম। বিতর্কিত নানান মন্তব্য, সিদ্ধান্ত ও কর্মকান্ডের কারণে সমালোচনার মুখে পড়েছেন বারবার। জনপ্রিয়তায়ও নেমেছে ধ্বস।

ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের এক জরিপে দেখা গেছে ক্ষমতা গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড তলানিতে গিয়ে ঠেকেছে। মূলত, গত ফেব্রুয়ারি থেকেই তার জনপ্রিয়তায় ধস নামা শুরু হয়।

জরিপে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্সিয়াল কর্মসূচি বাস্তবায়ন, বিশেষ করে অজনপ্রিয় রিপাবলিকান স্বাস্থ্যনীতির কারণেই ট্রাম্পের জনপ্রিয়তার এমন পরিস্থিতি হয়েছে।

জরিপের ফলাফলে দেখা গেছে, ট্রাম্পের কাজকে সমর্থন করেন মাত্র ৩৬ শতাংশ মার্কিনি। অন্যদিকে, তার বিরোধিতা করছেন ৫৮ ভাগ মার্কিনি। গত ১০-১৩ জুলাই এ জরিপ চালানো হয়।

জরিপ বলছে, ক্ষমতার এ সময়ে এসে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটনের জনপ্রিয়তা এতটা খারাপ ছিল না। তবে জর্জ ডব্লিউ বুশের দ্বিতীয় মেয়াদে তার জনসমর্থন এমন স্থানে গিয়ে পৌঁছেছিল। পাশাপাশি জরিপ অনুযায়ী, শপথ নেয়ার পর ছয় মাসের মধ্যে বিশ্বের সবচেয়ে দুর্বল প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে দেখছেন প্রায় অর্ধেক ৪৮ শতাংশ মার্কিনি।

এছাড়া দেশের কল্যাণকর বিভিন্ন চুক্তির বিষয়ে ট্রাম্পের প্রতি মার্কিনিদের আস্থার ব্যাপারে নাগরিকরা বলেছেন, তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্বনেতাদের সঙ্গে ট্রাম্পের কোনো চুক্তির প্রতি আস্থা রাখেন না।

ট্রাম্পের প্রতি আস্থা রাখেন না এমন মার্কিনির সংখ্যা ৪৮ ভাগ। এমনকি বিশেষভাবে ট্রাম্প ও পুতিনের ব্যাপারে মার্কিন নাগরিকদের মতামত চাওয়া হলে দেখা গেছে, প্রতি তিনজনের দু’জন ট্রাম্পের প্রতি আস্থা রাখতে পারছেন না।

আবারো ধাক্কা খেল ট্রাম্পের মুসলিম বিরোধী অভিবাসন আদেশ

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ