শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

তুরস্কে সোয়া লক্ষের অধিক হাফেজ রয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের অন্তর্গত শিক্ষা পরিষেবা সংগঠনের কর্মকর্তা বানী আমীন আলবাইরাক জানিয়েছেন: তুরস্কে ১৯৭৬ সাল থেকে এপর্যন্ত নিবন্ধনকৃত হাফেজের সংখ্যা ১ লাখ ২৮ হাজারের অধিকে পৌঁছেছে।

তিনি বলেন: তুরস্কে এ পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৪৪০ জন হাফেজের নাম নিবন্ধন করা হয়েছে এবং সকলকে কুরআন হাফেজের সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

বানী আমীন বলেন: বর্তমানে তুরস্কের বিভিন্ন মাদ্রাসায় প্রায় ৭০ হাজার শিক্ষার্থী হেফজের ক্লাসে অংশগ্রহণরত রয়েছে। এসকল শিক্ষার্থীদের জন্য প্রায় ৫ হাজার শিক্ষক ন্যস্ত রয়েছে।

তিনি আরও বলেন: শুধুমাত্র গতবছর কুরআন হেফজ করার জন্য ৬৫০০ শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। তুরস্কের ২০১৫ সালে ৬ হাজার জন এবং ২০১৪ সালে ৫ হাজার জন কুরআন হেফজ করেছেন।

কুরআনের ক্লাস সম্পর্কে তিনি বলেন: মাদ্রাসায় ৩ লাখ শিক্ষার্থী রয়েছে এবং গ্রীষ্মকালীন ছুটিতে প্রায় ৭৭ জন শিক্ষার্থী কুরআন হেফজ ক্লাসে অংশগ্রহণ করেছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ