মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

কাতারের প্রতি আস্থা রাখতে পারছে না আরব জোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরব জোট কাতারের প্রতি আস্থা রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী নোরা আল কাবি। যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারে সন্ত্রাস বিরোধী চুক্তির পর গতকাল বুধবার এই মন্তব্য করলেন নোরা আল কাবি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র কাতারের সঙ্গে সন্ত্রাস বিরোধী চু্ক্তি সই করলেও  কাতারের উপর আরোপিত নিষেধাজ্ঞা অব্যাহত জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি জোট। তিনি বলেন, কাতারের ওপর তারা বিশ্বাস বা আস্থা রাখতে পারছেন না। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা তারা এই চুক্তিটিকে খুব একটা বিশ্বাসযোগ্য মনে করছে না।

তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে ২০১৩ ও ২০১৪ সালে কাতার দু’বার চুক্তি করে এবং সম্পূরক আরো একটি চুক্তি হয় যেখানে সন্ত্রাসবাদ ও উগ্রবাদকে ঠেকানোর লড়াইয়ের ওপর গুরুত্ব দেয়া হয়েছিল। কিন্তু সবই ছিল মিথ্যে প্রতিশ্রুতি। কার্যত কিছুই তারা করেনি। তাই আমরা তাদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি।’ তবে এই চুক্তিকে ইতিবাচকই মনে হচ্ছে বলে জানান তিনি। কিন্তু তা কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে, তার ওপরই নির্ভর করে সবকিছু।

উল্লেখ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন মিলে তাদের প্রতিবেশী দেশ কাতারকে যেসব নিষেধাজ্ঞা দিয়েছে এর একটা যথার্থ কূটনৈতিক সমাধান খুঁজতে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

তবে উপসাগরীয় অঞ্চলের মন্ত্রীদের সঙ্গে তার বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। এদিকে আজ বৃহস্পতিবার আবারো কাতারে সফরে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ