মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

৩ দিনের সফরে কাল ঢাকা আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামীকাল বৃহস্পতিবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে  ঢাকায় আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা।

বৃহস্পতিবার হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাগত জানাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ঢাকা সফরের বিষয়ে সংবাদ সম্মেলন করেন শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ঢাকায় সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রথমে একান্ত বৈঠক ও পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারা।

মুসলমানের পারস্পারিক সংঘাত দেখে আমরা ক্লান্ত: এরদোগান

তারপর তাদের উপস্থিতিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে চট্টগ্রাম-কলম্বো সরাসরি জাহাজ চলাচলসহ ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে।

এ ছাড়া রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গেও সিরিসেনার বৈঠক হবে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে দেশটির একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায় আসবে বলে জানা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ