মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশের রাজনৈতিক সংকট কাটবে না; খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সব দলের অংশগ্রহনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশের রাজনৈতিক সংকটের সমাধান হবে না। আর গ্রহনযোগ্য নির্বাচনের জন্যে নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। কারণ অতীতের অভিজ্ঞতা বলছে দলীয় সরকারের অধিনে এখানে নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচক সম্ভব নয়। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে  খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আর সুষ্ঠু নির্বাচনের জন্যে রাজনৈতিক দমন নিপিড়ন বন্ধ করে সব দলের জন্যে লেবেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করতে হবে। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও শক্তিশালী হতে হবে।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে মাওলানা সৈয়দ মজিবর রহমান, মাওলানা সাখাওয়াত হোসাইন, অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান, যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মুক্তিযোদ্ধা শফিউল আলম, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল হালিম, এডভোকেট মো. মিজানুর রহমান, মাওলানা নোমান মাযহারী, অধ্যাপক মো. আবদুল জলিল, মাওলানা তোফাজ্জল হোসনে, মাওলানা আজিজুল হক প্রমুখ।

বৈঠকে ভারতের বিভিন্ন রাজ্যে গো-রক্ষার নামে হিন্দু উগ্রবাদীদের দ্বারা ধারাবাহিকভাবে মুসলিমদের হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর পরিচালিত পশুবাদী সন্ত্রাসীদের ঘৃন্য আক্রমণ ও হত্যাকান্ড বন্ধ করার দাবী জানান হয়।

এ ছাড়া বৈঠকে দেশের পাঠ্যপুস্তক ও পাঠ্যসূচী নিয়ে পরগাছা বুদ্ধিজজীবীদের নাস্তিক্যবাদী ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, পাঠ্যপুস্তক ও সিলেবাসে এ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের চেতনা বিরোধী কোন বিষয় অন্তর্ভূক্ত করা হলে দেশবাসী তার বিরুদ্ধে আরাবো তীব্র আন্দোলন গড়ে তুলবে।

-এজেড

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ