শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ভারতে জবাইয়ের জন্য গরু বিক্রি করা যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতে জবাই করার উদ্দেশ্যে গরু কেনাবেচা নিষিদ্ধ করে জারি করা সরকারের আদেশ বাতিল করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

এ সংক্রান্ত তামিলনাড়ুর একটি মামলা মাদ্রাজ হাইকোর্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। মঙ্গলবার এর রায়ে সুপ্রিম কোর্ট ওই নির্দেশ দেয়।

গত মে মাসে ভারত সরকার জবাই করার জন্য হাটে গরু কেনাবেচা নিষিদ্ধ করে। সরকারের ওই আদেশে আরও বলা হয় হাট- বাজারে কেবল কৃষিকাজ, ডেইরি ফার্ম ও চাষাবাদের জন্য গরু বেচাকেনা করা যাবে।

এ আদেশ জারির পর থেকেই ভারত জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে।

আসাম ও মিজোরাম রাজ্যে খোদ ক্ষমতাসীন দল বিজেপির এমপিরা পর্যন্ত প্রকাশ্যে এ আদেশের বিরুদ্ধাচারণ করেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ