মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

একনেকে ৬৩৯৩ কোটি টাকার ৯ প্রকল্পের অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ৬৩৯৩ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

সভায় মোট ১০টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহুদিনের প্রত্যাশিত ২৮৭ কোটি ১৩ লাখ ৮৯ হাজার টাকার অধিকতর উন্নয়ন মেগা প্রকল্পটি অনুমোদন দেয়া হয়নি।

জবির ওই প্রকল্পের প্রধান উদ্দেশ্য ছিলো কেরানীগঞ্জে জবির নিজস্ব সাড়ে সাত একর জমির ওপর একটি ২০তলা একাডেমিক ভবন নির্মাণ ও এক হাজার আসন বিশিষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ছেলেদের আবাসিক হল নির্মাণ।

অনুমোদন না দেওয়া প্রসঙ্গে একনেক সভা সুত্র জানায়, কেরানীগঞ্জে একাডেমিক ভবন ও হল নির্মাণ না করে মাস্টার প্ল্যানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কাছে অবকাঠামো নির্মাণ করতে হবে। প্রকল্পটি পুনর্গঠন করে আনার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেয় একনেক সভা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ