মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

৯ ডিসেম্বর ‘দুর্নীতি বিরোধী দিবস’ পালনের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশের জাতীয় দিবসের তালিকায় নতুন একটি দিবস হলো। সরকার এখন থেকে প্রতিবছর ৯ ডিসেম্বর 'দুর্নীতি বিরোধী দিবস' হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রীসভার সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়ে।

এ সময় প্রতিবছর ৬ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে পালনেরও সিদ্ধান্ত হয়।

দুর্নীতি বিরোধী দিবস ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস তালিকায় অন্তর্ভুক্ত হবে। দিবস দুটি যথাযথভাবে পালনে এ সম্পর্কিত প্রয়োজনীয় গেজেট নোটিফিকেশন ইস্যু করা হবে বলে বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উল্লেখ করেন।

দুর্নীতি দমনে আল কুরআন

মন্ত্রীসভার সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সম্পর্কিত চুক্তির খসড়ার অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী সভার শুরুতে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানী সেনাবাহিনী ও তাদের স্থানীয় দোসরদের গণহত্যা ও যুদ্ধাপরাধের আলোকচিত্র সম্বলিত ৭১টি স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম উন্মোচন করেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ