মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নৌযান চলাচল বন্ধ, দুর্ভোগে সাধারণ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ রুট শিমুলিয়া-কাঁঠালবাড়ি (মাওয়া) নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রয়েছে। প্রচণ্ড স্রোত ও ডুবোচরের কারণে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
আজ সোবারবার সকাল থেকে এই রুটে নৌ চলাচল  বন্ধ হয়ে যায়। এদিকে রবিবার ভোর পৌনে ৫টায় ২২টি যান নিযে রোরো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন লৌহজং টার্ণিংয়ে আটকা পড়ে।
এরপর একে একে ডুবোচরে আটকা পড়ে রোরো ফেরি শাহ মখদুম, কে-টাইপ ফেরি ক্যামেলিয়া, ডাম্প ফেরি রায়পুরা। উদ্ধারকারী জাহাজ আইটি ৯০ ও ৯১ দীর্ঘ চেষ্টার পার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ফেরি শাহমখদুম, ক্যামেলিয়া ও রায়পুরাকে উদ্ধার করতে পারলেও এখনও আটকে আছে ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন।
আজ ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় দু’পাড়েই পরাপারারের অপেক্ষায় থাকা যানবাহনের লাইন বাড়ছে। উভয় পাড়ে আটকে পড়েছে ৪ শতাধিক যান। সৃষ্টি হয়েছে যানযট। অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে যাত্রী সাধারণ।
বিআইডব্লিউটিসি’র সহকারী জেনারেল ম্যানেজার শাহ নেওয়াজ খালিদ জানান, আটকাপড়া ফেরিটি উদ্ধারে দুইটি জাহাজ কাজ করছে।
সপ্তাহ খানেক ধরে ডুবো চরে এবং ঘূর্ণিস্রোতে এই রুটে ফেরি সার্ভিস ব্যাহত হচ্ছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
গত শুক্রবার তারা ঘটনাস্থলে সার্ভে করে গেছেন। কিন্তু এখনও তারা রির্পোট দেয়নি। বিআইডব্লিউটিসি থেকে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
এছাড়া প্রবলস্রোতে পুরনো ফেরিগুলো স্বাভাবিকভাবে চলতে পারছে না। তিনি আরও বলেন, লৌহজং চ্যানেলের যে অবস্থা এখনই যদি বিকল্প চ্যানেলের ব্যবস্থা করা না হয় তাহলে দুর্ভোগ আরও বাড়বে।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ