শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দারুল কুরআন মহিলা মাদরাসায় মেয়েদের শিক্ষা, দীক্ষা ও নিরাপত্তার উপর গুরুত্ব দেয়া হয় : মুফতী তাজুল ইসলাম জালালী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : ধর্ম হিসেবে ইসলামই সর্বপ্রথম নারী শিক্ষায় উদারনৈতিক সমতার কথা বলেছে। ইসলাম নারী ও পুরুষ উভয়ের জন্য নারী শিক্ষাকে বাধ্যতামূলক করেছে। তবুও ইসলামপন্থীদের বিরুদ্ধে নারী বিদ্বেষের যতো অভিযোগ।এটাও সত্য উপমহাদেশে ইসলামি শাসনের পতনের পর উপযুক্ত পরিবেশ ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় মুসলিম সমাজে নারী শিক্ষার হার যথেষ্ট কম ছিলো। মুসলিম পরিবারে নারী শিক্ষার প্রধান কেন্দ্র ছিলো তার পরিবার। পারিবারিক পরিমণ্ডলেই সে ইসলামি শিক্ষা ও শিষ্টাচার গ্রহণ করতো।

কিন্তু একবিংশ শতাব্দীতে এ শিক্ষা যে যথেষ্ট নয় তা উপলব্ধী করতে পারেন অনেকেই। তারা মুসলিম নারীর জন্য  একটি নিরাপদ শিক্ষালয় গড়ে তুলতে উদ্যোগী হন। তারা  নারীর জন্য গড়ে তোলেন স্বতন্ত্র ও নিরাপদ শিক্ষাকেন্দ্র মহিলা মাদরাসা। নারী শিক্ষার ইসলামী ধারায় অবদান রেখে যাচ্ছেন এমনই একজন মুফতী তাজুল ইসলাম জালালী। ১৯৯৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন দারুল কুরআন মহিলা মাদরাসা। আওয়ার ইসলামকে তিনি বলেছেন, তার মাদরাসা প্রতিষ্ঠার অভিজ্ঞতা।

প্রচলিত ধারার ছেলে মাদরাসা প্রতিষ্ঠা না করে কেনো মহিলা মাদরাসা প্রতিষ্ঠা করতে গেলেন জানতে চাইলে মুফতি তাজুল ইসলাম বলেন, ‘নারীরা মায়ের জাতি। সন্তানের প্রথম বিদ্যালয়। তাই নারী শিক্ষিত হলে জাতি শিক্ষিত হয়। বিশেষত নারী ইসলামি শিক্ষায় শিক্ষিত হলে জাতি একটি আদর্শ জাতি গঠন করা সম্ভব। তাই মহিলা মাদরাসা প্রতিষ্ঠা করার চেষ্টা করি।’

প্রাণীর ছবি এঁকে আমি হয়তো কাইয়ুম চৌধুরী হতাম না, কিন্তু কুরআনের হরফ এঁকে আরিফুর রহমান হয়েছি

তবে মাদরাসা প্রতিষ্ঠার অভিজ্ঞতা খুব মধুর ছিলো না। মুফতী তাজুল ইসলামের ভাষায়, ‘শুরুর দিক