মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

মেয়র মান্নানের বরখাস্তের আদেশ স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানের তৃতীয়বারের মতো সাময়িক বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

রোববার এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানির পর হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে প্যানেল মেয়রকে দেয়া দায়িত্ব বাতিলের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়া মেয়র মান্নানের বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।

গাজীপুরের মেয়র মান্নান ফের বরখাস্ত

মেয়র মান্নানের আইনজীবী আবু হানিফ জানিয়েছেন, আবেদনে সাময়িক বরখাস্তের আদেশের ওপর স্থগিতাদেশ এবং দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থা চেয়ে আবেদন করা হয়েছে। মেয়র মান্নানের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে যুক্তি তর্ক উপস্থাপন করেন ডেপুটি অাটর্নি জেনারেল অমিত তালুকদার।

দুর্নীতি দমন কমিশনের এক মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপন জারি করে এম এ মান্নানকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ