মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

ফরহাদ মজহারকে অপহরণের প্রমাণ মেলেনি : আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে অপহরণ করার বিষয়ে এখনো এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শনিবার সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

অাইজিপি বলেন, এখন পর্যন্ত তদন্তে আমরা যে সমস্ত তথ্য-উপাত্ত পেয়েছি, সে তথ্য-উপাত্তের আলোকে আমাদের ধারণা হয়েছে, এটা কোনো অপহরণের ঘটনা না। এটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হলে আরো কিছু সাক্ষী-প্রমাণের প্রয়োজন অাছে। তাই সেই সময়টুকু তদন্ত কর্মকর্তাদের দিতে হবে। তবে অাগামী দুই-তিনদিনের মধ্যে আমরা চূড়ান্তভাবে বলতে পারব অাসল ঘটনা কি ছিল।

ডেইলি অবজারভারের ফটো সাংবাদিক আশিককে ইয়াবা দিয়ে মিথ্যা মামলা করে জেলে প্রেরণ প্রসঙ্গে অাইজিপি বলেন, এই ব্যাপারে যদি কোনো পুলিশ জড়িত থাকে অবশ্যই সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পর অামরা বিস্তারিত প্রকাশ করতে পারব।
সেমিনারে অাইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান অত্যন্ত কঠিন ও কঠোর। মাদক ব্যবসার সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আছে।

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে ব্যাংকটির জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নিখোঁজের বিষয়ে জবানবন্দিতে যা বললেন ফরহাদ মজহার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ