মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

ভারতে মুসলিম নিধন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ জরুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি সরকারের প্রতক্য মদদে ধর্মনিরপেক্ষতার আড়ালে গো-রক্ষার নামে মুসলিম নিধন চলছে দাবী করে লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, অবিলম্বে সংখ্যালঘু মুসলমানদের ওপর হত্যা, হামলা, নির্যাতন, নিপীড়ন ও নিগ্রহ বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ জরুরী।

তিনি বলেন, ৯০ ভাগ মুসলমান নাগরিকের দেশে পৌত্তলিক মুর্তি স্থাপনের জন্য সরকারের মদদে কথিত সুশীল সেক্যুলার শ্রেণি আন্দোলন করে, তারা পাশের দেশে সংখ্যালঘুদের রাস্তায় পিটিয়ে হত্যা করলেও নীরব থাকবেই।

এমন নাতজানু সরকারের কাছে মুসলিম হত্যা, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ প্রত্যাশা করা হাস্যকর। কিন্তু দেশের বৃহৎ রাজনৈতিক ও ধর্মভিত্তিক দলগুলির নিলিপ্ততা দেশপ্রেমিক জনগনকে হতাশ করছে।

গতকাল (বৃহস্পতিবার) বেলা ১১ টায় পল্টনে ফটোজার্নালিষ্ট চত্বরে ভারতে গো-রক্ষার নামে মুসলিম হত্যার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসুচীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইরান বলেন, মুসলমানদের মানবাধিকার থাকতে নেই ! কেননা কথিত সুশীল ও মানবাধিকার কর্মীরা মুসলমানদের অত্যাচার নির্যাতন ও নিপীড়নে মুখে কুলুপ এটেঁ দেয়।এদের বিবেচনায়, মুসলমানকে হত্যা করলে সেটি অপরাধ নয়।

বাস্তবতা হলো ভারতে সংখ্যালঘু মুসলমান ও বাংলাদেশে সংখ্যাগরিষ্ট মুসলমান উভয় জনগোষ্টি ব্রাক্ষন্যবাদী অপশক্তি কর্তৃক নিগ্রেহের শিকার। নতজানু পরাষ্ট্রনীতির কারনে সীমান্তে প্রতিনিয়ত শুধু বাংলাদেশী নাগরিকই নয়, বাংলাদেশকে বিজিবির লাশ পর্যন্ত হাসিমুখে গ্রহন করতে হচ্ছে।

কেননা ভারতের অর্থ ও প্রতক্ষ মদদে বর্তমান শেখ হাসিনার সরকার ক্ষমতায় টিকে আছে। তাই প্রতিবাদ তো দুরের কথা দেশের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে ঠেলে দিয়েছে।

লেবার পার্টির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিনের সভাপতিত্বে কর্মসুচীতে বক্তব্য রাখেন লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ভাইস চেয়ারম্যান এড. ফারুক রহমান, এমদাদুল হক চৌধুরী,যুগ্ম মহাসচিব আহসান হাবিব ইমরোজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবদুর রহমান খোকন, যুব সম্পাদক হুমায়ুন কবির, ধর্ম সম্পাদক মাওঃ আনোয়ার হোসেন, ছাত্র মিশনের সভাপতি কামরুল ইসলাম সুরুজ, যুগ্ম সম্পাদক সৈয়দ মো. মিলন প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ