মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

ধর্ষক ইভান ৪ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে ডেকে নিয়ে এক তরুনীকে ধর্ষণের ঘটনায় আটক ধর্ষক বাহাউদ্দিন ইভানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ আদেশ দেন। এর আগে পুলিশ ইভানের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

গত মঙ্গলবার রাতে বনানীর ২ নম্বর সড়কের একটি বাসায় জন্মদিনের কথা বলে এক তরুণীকে ডেকে আনে ইভান। এরপর ওই তরুণীকে ধর্ষণের পর গভীর রাতে বাসা থেকে বের করে দেওয়া হয়।

ইভানের বিরুদ্ধে এসব অভিযোগ এনে বনানী থানায় মামলা দায়ের করেন ওই তরুণী।

ইভান শিল্পপতি বোরহান উদ্দিনের ছেলে। তিনি বিবাহিত। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণীর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদিকে ঘটনার পর থেকে পলাতক ছিলেন ইভান। বৃহস্পতিবার বিকেলে নারায়নগঞ্জ থেকে তাকে আটক করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইভান ধর্ষণের কথা স্বীকার করেছে।

আবারো বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে তরুণী ধর্ষণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ