সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী

সমকামী নাটকের সাথে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া ঈদ নাটকে ইসলামী শরীয়াহ ও বাংলাদেশের আইন লঙ্ঘন করে সমকামীতাকে বৈধতা দেয়ার চেষ্টায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সমকামী নাটকের পরিচালক আশফাক নিপুনসহ অভিনয়ে অংশগ্রহণকারী জন কবির, আবির মীর্জা ও তিশা এরা বাংলাদেশের দন্ডবিধির ৩৭৭ ধারার লঙ্ঘন করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন।

এই ধারায় বলা হয়েছে যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে কোনো পুরুষ, নারী বা জন্তুর সাথে প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যৌন সহবাস করেন, সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা দশ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবেন।

নেতৃদ্বয় বলেন, যারা পশ্চিমাদের অনুসরণে ইসলামবিরোধী সমকামীতা আমদানী করে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস করতে চায় তাদেরকে বয়কট করতে হবে। নাটকের পরিচালক, নাটক প্রচারকারী আরটিভি অর্থায়নকারী গ্রামীণ ফোনকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

ইসলামী দৃষ্টিকোন থেকেও সমকামের ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। সমকামীদের উপর আল্লাহর লা’নত বর্ষিত হয়। কাজেই সমকামীদের পৃষ্ঠপোষক ও সহযোগীদের বয়কট করুন। ইসলামবিরোধী দেশবিরোধী সমকামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক দিতে হবে। অন্যথায় সর্বত্র আন্দোলন গড়ে তোলা হবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ