সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী

আঞ্চলিক শান্তিচুক্তি চায় না হামাস!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যু্ক্তরাষ্ট্রের উদ্যোগে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক ও রাজনৈতিক শান্তিচুক্তির পরিকল্পনার বিষয়ে হুঁশিয়ারির কথা জানিয়েছেন হামাসের নতুন নির্বাচিত রাজনৈতিক প্রধান ইসমাঈল হানিয়া।

দায়িত্ব গ্রহণের পর বুধবার সংবাদ সম্মেলনে এ সতর্কতার কথা বলেছেন তিনি।

ইসমাইল হানিয়া বলেন, মার্কিন প্রশাসন যে ঐতিহাসিক আঞ্চলিক শান্তিচুক্তির প্রত্যাশা করছে তা ফিলিস্তিনিদের লক্ষ্য ধূলিস্যাৎ করে দেবে। ফিলিস্তিনিদের স্বার্থ ও অধিকারের নিরাপত্তা নিশ্চিত করে না এমন কোনও প্রস্তাব আমরা কখনও গ্রহণ করবো না।

ফিলিস্তিনের ইবরাহিমি মসজিদকে ‘বিশ্ব ঐতিহ্যে’র অংশ করতে শুক্রবার ভোট

হানিয়া আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে ইসরায়েলের চাপে শান্তিচুক্তির পক্ষে পদক্ষেপ দ্রুততর হয়েছে। ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকার নিশ্চিত করে না এবং জেরুজালেমকে রাজধানী করে সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের নিশ্চয়তা দেয় না  এমন কোনও সমাধান বা সমঝোতা ব্যর্থ হতে বাধ্য।

সংবাদ সম্মেলনে হামাসের রাজনৈতিক নেতা জানান, হামাস প্রতিনিধি দলের কায়রো সফরের ফলে মিসরের সঙ্গে সম্পর্ক উন্নতির পথে।

সূত্র: মিডল ইস্ট মনিটর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ