মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

গুলশান বনানী আবাসিক এলাকার অননুমোদিত বাণিজ্যিক ভবন সরানোর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১০ মাসের মধ্যে  রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও ধানমন্ডি এলাকার অননুমোদিত বাণিজ্যিক ভবন ও অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ ও একেএম জহুরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউকের অভিযানের প্রেক্ষাপটে ২৩৩টি রিট আবেদন একসঙ্গে নিষ্পত্তি করে এ আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বিএম আলতাফ হোসেন। রাজউকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এবিএম আলতাফ হোসেন বলেন, বিভিন্ন সময়ে অবৈধ স্থাপনা নিয়ে রিট আবেদন হয়েছে ও রুল জারি করা হয়েছে। এসব আবাসিক এলাকায় যেসব বাণিজ্যিক ভবন আছে সেগুলোও সরিয়ে নিতে বলা হয়েছে।

আদালতের বেঁধে সময়সীমা দশ মাসের মধ্যে ওইসব স্থাপনায় রাজউক বা কোনো সেবা সংস্থা কোনো ধরনের উচ্ছেদ অভিযান চালাতে পারবে না বা গ্যাস, বিদ্যুৎ, পানি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না।

তবে দশ মাসের মধ্যে মালিকরা স্থাপনা সরিয়ে না নিলে রাজউক নোটিস ছাড়াই সেখানে উচ্ছেদ অভিযান চালাতে পারবে

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ