সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী

মিশরে কুরআন শিক্ষা দিয়ে অর্থ নেয়া যাবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিশরের ওয়াকফ মন্ত্রী মুহাম্মাদ মোখতার জুময়া কায়রোর মসজিদসমুহে কুরআন প্রশিক্ষণের খবর দিয়ে বলেছেন, ওয়াকফ মন্ত্রণালয় কুরআন প্রশিক্ষণের বিনিময়ে কোন শিক্ষার্থীর কাছে অর্থ গ্রহণের অধিকার কাউকে দেবে না।

মোখতার জুময়া বলেন, কায়রোর মসজিদসমূহে বিনামূল্য কুরআন হেফজের প্রশিক্ষণ দেওয়া হবে। কোন শিক্ষক কোন শিক্ষার্থীর কাছে কুরআন প্রশিক্ষণের বিনিময়ে অর্থ গ্রহণ করতে পারবে না।

মন্ত্রী আরও বলেন, এর বিনিময়ে ওয়াকফ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষকদের বেতন প্রদান করা হবে।

বেহেশতী জেওর কি মাওলানা আশরাফ আলী থানবী’র লেখা?

এছাড়াও মিশরের ওয়াকফ মন্ত্রণালয় তাদের নতুন কৌশল বাস্তবায়নের লক্ষ্যে নৈতিকতার পুনরুজ্জীবন, খতিবদের শক্তিশালীকরণ, খতিব ও পেশ ইমামদের বেতন, কুরআনিক স্কুল এবং চরমপন্থা মোকাবিলার ওপর কাজ করবে।

এই মন্ত্রণালয় কায়রোর ওয়াকফ সংস্থার উপদেষ্টা শেখ খালেদ খাজারকে আগামী সপ্তাহের মধ্যে কায়রোর ১০০টি মসজিদের এই প্রকল্প শুরু করার দায়িত্ব দিয়েছে।

সূত্র: ইকনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ