বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

নওগাঁয় কওমি মাদরাসার দারোয়ান খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নওগাঁ জেলার মান্দায় মুনসুর আলী (৩৫) নামে কওমি মাদ্রাসার এক পাহাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে উপজেলার ভালাইন গ্রামের ইসলামিয়া কওমি মাদ্রাসায় এই ঘটনা ঘটে। মুনসুর আলী ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে।

মান্দা থানার ওসি আনিসুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় টর্চলাইট হাতে বাড়ি থেকে বেরিয়ে যান মনসুর। রাতে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে যায়।

নওগাঁয় মাদরাসার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা

মঙ্গলবার ফজরের নামাজের পর মুসল্লিরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

ওসি জানান, এ ঘটনায় মুনসুর আলীর ছোট ভাই মজিদুর রহমান বাদি হয়ে অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ