মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

ফরহাদ মজহারের অপহরণে খেলাফত মজলিসের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিশিষ্ট লেখক ও কলামিস্ট ফরহাদ মাজহারের অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারের কাছে অবিলম্বে ফরহাদ মাজহারকে অক্ষত উদ্ধার করে তার পরিবারের কাছে ফেরত দেয়ার দাবী জানিয়েছে খেলাফত মজলিস।

আজ গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ভারতে গো- রক্ষার নামে পশুবাদী সন্ত্রাসীদের নির্বিচারের মুসলিম হত্যার বিরুদ্ধে গতকাল (২ জুলাই) সাংবাদিক সম্মেলন করে তীব্র প্রতিবাদ জানানোর পরপরই ফরহাদ মজহারের অপহরনের ঘটনায় গোটা জাতি চরমভাবে ভীত- সন্ত্রস্ত ও আতঙ্কিত।

জুলুম, নির্যাতন ও দু:শাসনের বিরুদ্ধে ফরহাদ মজহারের প্রতিবাদী লিখনী ও বক্তব্য জনগণের অধিকার আদায়ের চলমান সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ অবস্থায় ফরহাদ মাজহারের মত একজন বিশিষ্ট নাগরিকের অপহরণের ঘটনা প্রমান করে দেশের জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি ঘটেছে।

বিবৃতিতে নেতৃদ্বয়, বিশিষ্ট লেখক, কলামিস্ট, রাষ্ট্র চিন্তক ফরহাদ মাজহাকে উদ্ধারে সরকার ও প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহন ও তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে অবিলম্বে ফেরত দেয়ার দাবী জানান। একইভাবে এ অপহরণের ঘটনার সাথে জড়িত দৃস্কৃতকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ