বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কুষ্টিয়ায় অভিযান 'টেপিড পাঞ্চ' সমাপ্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ার ভেড়ামারায় শনিবার বিকেলে ‍শুরু হওয়া জঙ্গি অভিযান “টেপিড পাঞ্চ” সমাপ্ত হয়েছে। শহরের বামনপাড়া তালতলা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী পরিচালিত জঙ্গি অভিযান “টেপিড পাঞ্চ” আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয় গতকাল রাত সাড়ে নয়টায়।

অভিযান শেষে বাড়ির মালিক নাসিমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এছাড়াও বর্তমানে নব্য জেএমবির আমীর আইয়ুব বাচ্চুর স্ত্রী তিথি ও নিউ জেএমবির সেকেন্ড ইন কমান্ড রাজিবুল ওরফে রাশেদ ওরফে তালহার স্ত্রী সুমাইয়া ও আরমান আলীর স্ত্রী টলি আরাকে কাউন্টার টেররিজম ও পুলিশ জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।

ভেড়ামারায় জঙ্গি অভিযান “টেপিড পাঞ্চ” সফলভাবে সমাপ্ত
খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান শনিবার রাত সাড়ে ৯টায় প্রেসব্রিফিং এর মাধ্যমে এ অভিযান সমাপ্ত ঘোষণা করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কাউন্টার টেরিরেজম এর একটি ইউনিটের তথ্যের ভিত্তিতে খবর পায় কুষ্টিয়া ভেড়ামারা তালতলা মসজিদের পাশে একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি আব্দুল মান্নানসহ কুষ্টিয়া ভেড়ামারা থানা পুলিশ, কুষ্টিয়া পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ টিম সেখানে অবস্থান নেয়।

রাত ৩টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট যৌথভাবে বাড়িতে অভিযান চালালে একজন মহিলা সুইসাইড ভেষ্ট পরিহিত অবস্থায় পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় পুলিশ সদস্যরা তা বিষ্ফোরিত হওয়ার আগেই তাকে ধরে ফেলে। পরে পর্যায়ক্রমে আরও দুইজন মহিলাকে আটক করতে সক্ষম হয় তারা।

এরপর শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে যৌথ অভিযান শুরু হয়ে রাত সাড়ে ৯টায় সফলভাবে অভিযান সমাপ্ত হয় বলে জানিয়েছেন, ডিআইজি হাবিবুর রহমান।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ