শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আফগানিস্তানে পাকিস্তানী ২ কূটনীতিক অপহরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তনে কর্মরত দুই পাকিস্তানী কূটনীতিককে অপহরণ করা হয়েছে। শুক্রবার তারা পাকিস্তানে ফেরার জন্য গাড়িতে রওনা দিলে পথিমধ্যে তাদের অপহরণ করা হয়। খবর রয়টার্স।

অপহরণের ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা নিশ্চিত করে এখনো কেউ কিছু বলতে পারেনি। তবে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ ইতিপূর্বেও পাকিস্তানে কূটনীতিকদের অহরণের চেষ্টা করে।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, অপহরণের ঘটনায় পাকিস্তান সরকার আফগানিস্তানকে তাদের সবোর্চ্চ শক্তি নিয়োগ করে কূটনীতিকদের খুঁজে বের করার দাবি জানিয়েছে।

একই সঙ্গে এই ঘটনার তদন্ত করে দোষিদের বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছে পাকিস্তান।

ইসলামাবাদের বরাত দিয়ে বলা হয়েছে, এ ঘটনায় আফগানিস্তান ইতিমধ্যে আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।

তুরস্ক কাতারের পাশে থাকার ৫ কারণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ