বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

সামরিক কায়দায় আফগান সংঘাতের সমাধান হবে না: জাতিসংঘ মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের চলমান সংকট নিয়ে এবার মুখ খুললেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সম্প্রতি আফগানিস্তান সফরকালে তিনি বলেন, আফগানিস্তানের চলমান সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এক অঘোষিত সফরকালে এ কথা বলেন তিনি।

এমন একটি সময় গুতেরেস দেশটিতে তার প্রথম সফর করলেন যখন আন্তর্জাতিক সামরিক জোট আফগানিস্তানে কয়েক হাজার অতিরিক্ত সৈন্য পাঠানোর পরিকল্পনা করছে।

কাবুলের বাইরে একটি অস্থায়ী শিবিরের সামনে দাঁড়িয়ে গুতেরেস বলেন, যুদ্ধ সমাপ্তির মধ্য দিয়েই কেবল এ সমস্যার সমাধান হতে পারে। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত আফগানরা এ শিবিরে বসবাস করছেন। গুতেরেস বলেন, শান্তিই এ সমস্যার সমাধান। উদ্বাস্তু ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংকট সমন্বিত হুমকিকে আরো ঘনীভূত করে তুলছে । এসব হুমকির কারণে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো জরুরি অর্থায়ন করতে বাধ্য হচ্ছে।

এদিকে আফগানিস্তানে মার্কিন সেনা বাড়ানো হবে কিনা সে ব্যাপারে কয়েক সপ্তাহের মধ্যেই ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস।

বুধবার সিনেট কমিটির এক শুনানিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি ও কৌশলগত বিষয় মাথায় রেখে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। আফগানিস্তানে মার্কিন সেনা বাড়ানো হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য পেন্টাগনকে ক্ষমতা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বর্তমানে দেশটিতে ৮৪০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। শুনানিতে ম্যাটিস বলেন, ট্রাম্প প্রশাসন আফগানিস্তানে অতীতের ভুলের পুনরাবৃত্তি করবে না।

কাবুলে মসজিদে বোমা হামলায় নিহত ৬

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ