বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মসজিদে বাতি নিয়ে সংঘর্ষ, একজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট: সিলেটের বিয়ানীবাজারে মসজিদের বাতি জ্বালানোর ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে মুহিদুর রহমান মিন্টু (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরো আটজন আহত হয়েছে।

গতকাল রবিবার রাতে উপজেলার পাতন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুহিদুর রহমান মিন্টু ওই গ্রামের ছওয়াব আলীর ছেলে।

আহতদের চিকিৎসার জন্য বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, রবিবার রাত ১১টার দিকে মসজিদের বাতি জ্বালানো নিয়ে স্থানীয় রেজা আহমদ ও নোমান মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রেজার ভাই মিন্টু গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মিন্টু।

ওসি আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ সোমবার দুপুর পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি বলে জানান তিনি।

হাতে হাতে আওয়ার ইসলাম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ