সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি

আল্লামা আহমদ শফীকে দেখতে হাসপাতালে চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার গেণ্ডারিয়ার হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতের ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীকে দেখতে গেলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

জানা যায়, সোমবার রাত ৮টায় গেণ্ডারিয়ার আসগর আলী হাসপাতালে যান পীর সাহেব চরমোনাই। এসময় তার সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সাইয়েদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ, ঢাকা মহানগর সভাপতি এটিএম হেমায়েত উদ্দীন,  যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, যুব আন্দোলনের সভাপতি কে এম আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক নেসার উদ্দীন।

মুফতি সৈয়দ রেজাউল করীম হাসতালে আধাঘণ্টা অবস্থান করেন। সবাইকে নিয়ে হুজুরের সুস্থতার জন্য মোনাজাত করেন।

উল্লেখ্য, গত ৬ জুন উন্নত চিকিৎসার জন্য আল্লামা আহমদ শফীকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি গেণ্ডারিয়ার আসগর আলী হাসপাতালে ডা. নুরুজ্জামানের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

আল্লামা আহমদ শফীর পাশে আল্লামা মাহমুদুল হাসান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ